নেত্রকোনার মোহনগঞ্জে বজ্রপাতে আওয়াল হোসেন (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার জয়পুর গ্রামে মাঠে গরু আনতে গিয়ে মারা যান তিনি।
স্থানীয়রা জানান, বিকালে বৃষ্টির মধ্যেই গ্রামের সামনের মাঠ থেকে গরু আনতে যান আওয়াল। হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে পড়ে যান। পরে আশপাশের লোকজন দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।










