আগামী ১১ ডিসেম্বরের মধ্যে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটি জানিয়েছে, এরই মধ্যে তারা সব প্রস্তুতি প্রায় শেষ করেছে। খবর বিবিসি বাংলা।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিবিসি বাংলাকে জানিয়েছেন, আগামী রোববার (৭ ডিসেম্বর) এ নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। ওই বৈঠকেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি জানান, এখন পর্যন্ত ইসির সিদ্ধান্ত আগামী ৭ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে এ তফসিল ঘোষণার বিষয়ে কমিশনের প্রস্তুতি রয়েছে এবং ১১ তারিখের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে। ওইদিন প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

দেশের আইন অনুযায়ী, ভোটগ্রহণের সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এবার জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট। যে কারণে একই দিনে দুটি ব্যালটে ভোট দিতে হবে ভোটারদের বাড়তি সময়ের প্রয়োজন। সেই বিষয়টি মাথায় রেখে নির্বাচন কমিশন এবার ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশনের একটি দায়িত্বশীল সূত্র।

একই সঙ্গে এবার প্রতিটি ভোটকেন্দ্রে গোপন বুথের সংখ্যাও বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গেছে। তবে এসবই চূড়ান্ত হবে আগামী রোববারের বৈঠকে।