রাজধানীর ধানমন্ডির ৯/এ নং রোডে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে রিক্তা আক্তার (১১) নামের এক শিশু গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৬টার দিকে ঘটনাটি ঘটে।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌসী জানান, আমরা আশেপাশের লোকের মুখে জানতে পারি, রিক্তা আক্তার বাসার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ধানমন্ডির ইবনে সিনা স্পেশালাইজড অ্যান্ড কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আমরা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করি।

পরে আইনি প্রক্রিয়া শেষে বিকাল সাড়ে ৪টার দিকে মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেন তিনি।

এসআই জান্নাতুল ফেরদৌসী আরো জানান, ​এ ঘটনায় মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিহত রিক্তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার শাহিনের মেয়ে।