বাগেরহাটে চুরি হওয়া বিভিন্ন মডেলের ৮০টি স্মার্ট সেলফোন উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। গতকাল অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রাসেলুর রহমান সেলফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। এর আগেও একাধিকবার  সেলফোন উদ্ধার করে প্রকৃত মালিকের ফিরিয়ে দেয়া হয়েছে। পুলিশের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।