রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পৃথক অভিযানে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।  থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। 

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে আরএমপি’র মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ৩ জন ও অন্যান্য মামলার ২৭ আসামি রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।