নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ ও ভূমিহীনদের খাসজমি বন্দোবস্ত দেয়ার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শ্রমজীবীরা।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল সকালে বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি বরিশাল জেলার নেতাকর্মীরা এ বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে বক্তৃতা দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বাচ্চু ভূইয়া, জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু। জেলা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আরিফুর রহমান মিরাজের সভাপতিত্বে আরো বক্তৃতা দেন জেলা গণসংহতি আন্দোলনের সদস্য নজরুল ইসলাম খান প্রমুখ।









