বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে নেয়া হয়েছে। গতকাল সকালে উপজেলার ঘোষগাতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মোল্লাহাট থানার ওসি এসএম আশরাফুল আলম জানান, নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।