রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনসংলগ্ন প্যারিস রোডে এ কর্মসূচি পালন করেন তারা। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সিন্ডিকেট সদস্যরা বলছেন, প্রশাসনিক বডি না থাকায় ক্লাস-পরীক্ষার সিদ্ধান্ত নিতে পারছে না বিভাগগুলো। যেহেতু উপাচার্য নেই, তাই সিন্ডিকেট সভা ডেকে ক্লাস শুরুর বিষয়েও সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না।