সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এছাড়া আরো ১০ মামলার আপিল শুনানি হবে আগামী রোববার।
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ আজ জামিনের আদেশ দেন।
আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু ও অ্যাডভোকেট এস এম হৃদয়।
আইভীর আইনজীবী মোতাহের হোসেন সাজু জামিন ও আপিল শুনানির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বণিক বার্তাকে বলেন, ‘আজ দুটি মামলায় জামিন পেলেন আইভী। এর আগে ১০ টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। কিন্তু এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলে যায়। আগামী রোববার সেই ১০ মামলার আপিল শুনানি হবে। এদিন উনার মামলাগুলো ডিসমিস হয়ে যাবে বলে আশা করি।’










