গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস চাপায় জোসনা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধা- পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের মাঠেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোসনা বেগম পলাশবাড়ী উপজেলার পার আমলাগাছী গ্রামের মেহের আলীর স্ত্রী।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি ) জুলফিকার আলী বণিক বার্তাকে বলেন, রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস চাপায় ওই নারীর মৃত্যু হয়। ঘাতক বাসটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।