চট্টগ্রাম জেলা পুলিশের ১৬ থানার মধ্যে ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খানের সই করা এক অফিস আদেশে তাদের প্রত্যাহার করা হয়।

এ ১২ জন ওসি হলেন—ফটিকছড়ি থানার মীর মো. নুরুল হুদা, মিরসরাইয়ের মোহাম্মদ সহিদুল ইসলাম, সন্দ্বীপ থানার মো. কবির হোসেন, হাটহাজারীর মো. মনিরুজ্জামান, রাউজানের জাহিদ হোসেন, আনোয়ারার মোল্লা জাকির হোসেন, পটিয়ার জসীম উদ্দিন, চন্দনাইশের ওবায়দুল ইসলাম, সাতকানিয়ার মিজানুর রহমান, ভূজপুরের মো. কামরুজ্জামান, বোয়ালখালীর মো. আহছাব উদ্দিন, বাঁশখালী থানার তোফায়েল আহমেদ।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, জেলা পুলিশের ১২ থানার ওসি প্রত্যাহার করা হয়েছে। এসব থানায় নতুন ওসির পদায়ন প্রক্রিয়াধীন। দ্রুত সময়ের মধ্যে নতুন ওসিদের পদায়ন করা হবে।