সাউথইস্ট ইউনিভার্সিটি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সমঝোতার মাধ্যমে একাডেমিক সহযোগিতা জোরদার এবং ইংরেজি ভাষা শিক্ষা ও মূল্যায়ন কার্যক্রম উন্নত করার উদ্যোগ নেয়ার কথা রয়েছে ।
সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি এক্সামস ডিরেক্টর ম্যাক্সিম রাইমান এ সহযোগিতার কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন; রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.); স্কুল অব ল’ এবং স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব; ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. জাহিদ আলম মুন্না; এবং সমঝোতা স্মারক কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ তোফাজ্জেল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।
এ অংশীদারত্বের আওতায় ইংরেজি ভাষা শিক্ষা ও শিক্ষণ কার্যক্রমে উৎকর্ষ সাধন, পেশাগত উন্নয়ন, মূল্যায়ন সহায়তা এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।










