গ্যাস পাইপলাইনের জরুরী প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গ্যস থাকবে না।

গতকাল রোববার (১৪ জুলাই)  তিতাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বনানী ডিওএইচএস, শহীদ মঈনুল রোড এবং স্বাধীনতা স্বরণী সংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস  কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।