র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত হবে নানা উৎসব। এ আয়োজনে থাকবে ঐতিহ্যবাহী খাবার, বিনোদন এবং সব বয়সের অতিথিদের জন্য আকর্ষণীয় বিভিন্ন কার্যক্রম।

এটি পুলসাইড/উৎসব হলে অনুষ্ঠিত হবে, যেখানে অতিথিদের জন্য থাকবে পান্তা-ইলিশ, ভর্তা, চটপটি, ফুচকা, কটন ক্যান্ডি, পিঠা, ডেজার্টসহ আরও নানা উৎসবমুখর খাবার। পুরো ভেন্যুটি বাংলা ঐতিহ্যের সৌন্দর্য ও বর্ণিলতায় সজ্জিত থাকবে।

অতিথিদের জন্য আরো রয়েছে বিভিন্ন মজাদার ও ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম যেমন— ভাগ্য গণনা, বেলুন শুটিং, বায়োস্কোপ প্রদর্শনী, মেহেদি আর্ট, ফেস পেইন্টিং, জাম্পিং ক্যাসল, ম্যাজিক শো, বানর খেলা এবং একটি ফটো বুথ—যা পুরো দিনজুড়ে আনন্দময় অভিজ্ঞতা নিশ্চিত করবে। এ আয়োজনে প্রবেশের জন্য নির্ধারিত ফি প্রযোজ্য হবে। ‘‌রঙিলা বৈশাখ’ প্রবেশমূল্য ১ হাজার ৮০০ টাকা, যার মধ্যে খাবার বা স্ন্যাকস প্ল্যাটার অন্তর্ভুক্ত থাকবে।

উৎসবের পাশাপাশি, হোটেলের ওয়াটার গার্ডেন ব্রাসারিতে বিশেষ ‘‌বৈশাখী ভোজ’ ব্রাঞ্চ ও ডিনার বুফে পরিবেশন করা হবে, যেখানে থাকবে ভর্তা, ইলিশ মাছ, মাংস, ভাতসহ আরো অনেক ঐতিহ্যবাহী বাঙালি খাবার। বুফে ব্রাঞ্চের মূল্য জনপ্রতি ৬ হাজার ৮০০ টাকা এবং বুফে ডিনারের মূল্য জনপ্রতি ৮ হাজার ৪৫০ টাকা। নির্দিষ্ট ব্যাংক কার্ডে আকর্ষণীয় ‘‌৪ জন খাবেন, ১ জনের মূল্য’ অফারও থাকবে, যা পরিবার, বন্ধু এবং করপোরেট গ্রুপের জন্য একসঙ্গে উদযাপনের আদর্শ সুযোগ করে দেবে।

এছাড়া ‘‌ডাইন অ্যান্ড উইন’ ক্যাম্পেইন উপস্থাপন করা হবে, যেখানে অতিথিরা এয়ার অ্যাস্ট্রা-এর সৌজন্যে কাপল এয়ার টিকিট এবং মনো সিরামিকসের বিশেষ গিফট হ্যাম্পার জয়ের সুযোগ পাবেন।

এ বর্ণিল পহেলা বৈশাখ উদযাপনের মাধ্যমে হোটেলটি একটি আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করতে চায়, যেখানে সবাই একত্রিত হয়ে ঐতিহ্য, সংস্কৃতি এবং একাত্মতাকে উদযাপন করতে পারে এক অবিস্মরণীয় অভিজ্ঞতার মাধ্যমে।

রিজার্ভেশন ও বিস্তারিত তথ্যের জন্য: +8801730089136 | +8801730089170

তথ্যের জন্য:

ফেসবুক: https://www.facebook.com/RadissonBluDhaka

ওয়েবসাইট: www.radissonhotels.com

-বিজ্ঞপ্তি