গণসংহতি আন্দোলনের ৫ম জাতীয় সম্মেলনে জোনায়েদ সাকি প্রধান সমন্বয়কারী ও আবুল হাসান রুবেল নির্বাহী সমন্বয়কারীসহ ৫৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে।
রোববার (২ নভেম্বর) সাভারের গণস্বাস্থ্য পিএইচএ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী অধিবেশনে সারা দেশ থেকে আগত প্রতিনিধিরা নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচন করেন।
‘শ্রমিক–কৃষক, খেটে খাওয়া, নিপীড়িত ও প্রান্তিক মানুষের ন্যায্য হিস্যা চাই’ এ দাবিকে সামনে রেখে এবং ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, অধিকার ও মর্যাদার বাংলাদেশ, জনগণের বাংলাদেশ’ গড়ার অঙ্গীকারে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলা সম্মেলনের উদ্বোধন করেন শহীদ পরিবারের সদস্যরা। উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয় ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে।
দুদিনব্যাপী কাউন্সিল অধিবেশনে রাজনৈতিক প্রতিবেদন, গঠনতন্ত্র সংশোধনী, সাংগঠনিক কর্মপদ্ধতি, আচরণবিধি, দলের ঘোষণাপত্র এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের খসড়া দলিল নিয়ে আলোচনা হয়। আগামী ২১ ও ২২ নভেম্বর বিশেষ প্রতিনিধি সম্মেলনে মূলতবি আলোচনায় ৫ম জাতীয় সম্মেলনে উত্থাপিত দলিলপত্র মতামত, পরামর্শ সংযুক্ত করে চূড়ান্তকরণ করা হবে ও দলের জাতীয় পরিষদ গঠিত হবে। সমাপনী অধিবেশনে কেন্দ্রীয় নির্বাহী কমিটি ছাড়াও উপদেষ্টা পরিষদ ও পরামর্শক পরিষদ গঠিত হয়।
নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে রাজনৈতিক পরিষদ নির্বাচিত হয়েছেন, দেওয়ান আবদুর রশীদ নীলু, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমী ও মনির উদ্দীন পাপ্পু।
এ ছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন, বাচ্চু ভুইয়া, জুলহাসনাইন বাবু, অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, দীপক কুমার রায়, তরিকুল সুজন, এস এম আমজাদ হোসেন, আলিফ দেওয়ান, অ্যাডভোকেট উবা থোয়াই মারমা, অঞ্জন দাস, ড. নাসির উদ্দিন, নুরুন্নেসা মুন্নী, ইখতিয়ার উদ্দিন বিপা, মনিরুল হুদা বাবন, মুনীর চৌধুরী সোহেল, আব্দুল আলীম, অপরাজিতা চন্দ, শহীদ শিমুল, তৌহিদুর রহমান, জুয়েল রানা, আমজাদ হোসেন, সাদিক রেজা, গোলাম মোস্তফা, জাহিদ সুজন, রেক্সোনা পারভীন সুমি, সাইফুল্লাহ সিদ্দিক রুমন, পপি রানী সরকার, লুভানা তাবাসসুম, আবদুল্লাহ নাদভী, রুবিনা ইয়াসমিন, মুন্নী মৃ, রোকনুজ্জামান মনি, নিয়ামুর রশীদ বিপ্লব, বেনু আক্তার, মোস্তাফিজুর রহমান রাজীব, মুফাখখারুল ইসলাম মুন, মাহবুব রতন, আরিফুর রহমান মিরাজ, লুতফুন্নাহার সুমনা, জাহিদুল আলম আল জাহিদ, তাহসিন মাহমুদ ও আবু রায়হান খান। ৭টি পদ শূন্য রাখা হয়েছে।
উপদেষ্টা পরিষদে নির্বাচিত হয়েছেন, নাজার আহমেদ, ফিরোজ আহসান, কেরামত আলী ও নূরুল আলম শাহীন। পরামর্শক পরিষদে নির্বাচিত হয়েছেন, ড. সায়েমা খাতুন, প্রকৌশলী জাকারিয়া নেওয়াজ, গ্রুপ ক্যাপ্টেন (অব) মো. খালিদ হোসাইন, সৈকত মল্লিক, শ্যামলী শীল , ইমরাদ জুলকারনাইন।









