পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদ পুনর্গঠনে রাজনীতি বা দলীয় প্রভাবের সুযোগ নেই। আগেকার অনেক কিছুই এখানে থাকবে না। আপনাদের কিছু বলার থাকলে আমাকে জানাবেন, আমি তা ঊর্ধ্বতন মহলকে জানাব।
রোববার (২৫ আগস্ট) রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে রাঙ্গামাটি জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার বৈঠকে উপদেষ্টা এ কথা বলেন।
বৈষম্যবিরোধী আন্দোলন গণমানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে মন্তব্য করে তিনি বলেন, এখন অন্তর্বর্তী সরকার বৈষম্যবিরোধী আন্দোলন মানুষের জীবনে কীভাবে প্রতিফলিত হতে পারে তার বাস্তবায়ন ঘটাবে।
এ সময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম
বিষয়কমন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ
হোসেন খান, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি জোন কমান্ডার লে. কর্নেল
এরশাদ, রিজিয়ন কমান্ডার-রাঙ্গামাটি মেজর আশফিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে
রাঙ্গমাটি মেডিক্যাল কলেজের ছাত্র মোঃ নাঈম, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরছাত্র
মোহাম্মদ রবিউল ইসলাম, রাঙ্গামাটি সরকারি কলেজের ছাত্র রেবাইয়াত হাসানসহ অন্যান্য ছাত্ররা
উপস্থিত ছিলেন।










