ফেনী সীমান্তে একাধিক পুশইনের চেষ্টা বিজিবির দৃঢ়তায় ব্যর্থ হওয়ার পর অধিনায়ক পর্যায়ের এ বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মজুমদারহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশ অংশে বিলোনিয়া আইসিপিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজিবি ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এমএম জিল্লুর রহমান জানান, নিয়মিত সূচির অংশ হিসেবে এ বৈঠক হয়েছে। বৈঠকে সীমান্তের নানা বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা ও প্রয়োজনীয় সহযোগিতার কথা হয়েছে। পুশইন বন্ধের বিষয়েও তাদের বলা হয়েছে। তাদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া এসেছে।
বিজিবি-বিএসএফ বৈঠক
পুশইনের চেষ্টা, মাদক চোরাচালান ও সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে ফেনীর বিলোনিয়া জিরো পয়েন্টে মুখোমুখি বৈঠক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।










