রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান বণিক বার্তাকে বলেন, বিকাল ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পাই। এর কিছুক্ষণের মধ্যে বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছান।

তিনি আরো জানান, সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, আগুনে বাজারের বেশ কিছু দোকান পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।