সোমবার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উভয়ের মধ্যে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ফলে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

উভয় নেতা পর্যবেক্ষণ করেন যে এ সংঘাত বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন এবং জ্বালানি বাজারে অস্থিরতা এরই মধ্যে উন্নয়নশীল দেশগুলোকে, বিশেষ করে তাদের মধ্যে দরিদ্রতম দেশগুলোতে নেতিবাচকভাবে প্রভাবিত করছে, যারা বছরের পর বছর ধরে অগ্রগতির বিপরীত পরিস্থিতি প্রত্যক্ষ করছে। 

এ সময় তারা সব পক্ষকে উত্তেজনা পরিহার করে জরুরি ভিত্তিতে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানান।  বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।