চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনার হঠাৎপাড়ায় অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বারসহ কুসুম পোদ্দার (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। গতকাল সকাল ৭টায় তাকে আটক করা হয়। আটক কুসুম পোদ্দার গাজীপুর জেলার টুঙ্গী থানার টুঙ্গীভরাণ গ্রামের হরি সাধন পোদ্দারের ছেলে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দর্শনা হঠাৎপাড়া রেলক্রসিং এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে বিজিবি সদস্যরা কুষুম পোদ্দারকে আটক করেন। পরে তার কোমরের বেল্টের ভেতর থেকে দুই কেজি ৩৫০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
স্বর্ণের বার উদ্ধার
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনার হঠাৎপাড়ায় অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বারসহ কুসুম পোদ্দার (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।










