সারা দেশে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ‘কম্পলিট শাটডাউন’ কর্মসূচি চলছে। এমন পরিস্থিতিতে মাঠে নেমেছে আওয়ামী
লীগ ও এর অঙ্গসংগঠন। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর বিভিন্ন অলিগলি ও সড়কে
অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে দলটির নেতাকর্মীদের।
ধোলাইপাড়ে শ্যামপুর থানা আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। এ সময় তারা বিএনপি ও জামায়াত শিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
একই সময়ে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক
সংঘর্ষ চলতে থাকে। সেই জেরে আশপাশের সব সড়ক পুনরায় ফাঁকা হয়ে যায়। সড়কে কোনো গণপরিবহন
দেখা যায়নি।










