গতকাল এক বিবৃতিতে এ কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন ঘটনা এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টাকে দুর্বল করে বলে মনে করে ঢাকা। বিবৃতিতে বৈরুতে ইসরায়েলি হামলায় বাংলাদেশী নারী দীপালির মর্মান্তিক হত্যাকাণ্ডের নিন্দাও জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ সরকার দীপালির পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে এবং এ কঠিন সময়ে তাদের পাশে রয়েছে। লেবাননে বাংলাদেশ দূতাবাস দীপালির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি অনুকূল হলেই তার মরদেহ ফিরিয়ে আনবে।
লেবাননে ইসরায়েলের হামলার নিন্দা বাংলাদেশের
লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার ফলে বেসামরিক লোকজন প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ।










