ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাসান (২৫) ও অপু মিয়া (১৭) নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। গতকাল দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের কালিয়ারায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ হাসান উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তবে অপু মিয়ার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। কুটি-চৌমুহনী দমকল বাহিনীর লোকজন ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্ঘটনার পর জাহিদ ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নেয়ার পথে অপু নামে একজন মারা যান।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যানাল বলেন, ‘‌ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যজন কুমিল্লায় নেয়ার পথে মারা যান।’