বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতেই রয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এ বিষয়টি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর।

দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতেই রয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর অবস্থানের বিষয়ে আমি আগেই বলেছিলাম যে তিনি স্বল্প সময়ের নোটিসে এখানে এসেছিলেন এবং তিনি এখানেই রয়েছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারির পর তার ভারতে অবস্থানের বিষয়টি নিশ্চিত করা হলো।