চলতি
অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক থেকে ১ লাখ
৩৭ হাজার ৫০০ কোটি টাকা
ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে
হিসেবে আগের অর্থবছরের তুলনায়
নতুন অর্থবছরে ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা
বেড়েছে ৩ দশমিক ৮৫
শতাংশ।
বৃহস্পতিবার
(৬ জুন) জাতীয় সংসদে
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত
বাজেটে উপস্থাপনের সময় এই লক্ষ্যমাত্রার
কথা জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ
আলী।
অভ্যন্তরীণ
উৎসের মধ্যে সবচেয়ে বেশি ব্যাংক খাত
থেকে ১ লাখ ৩৭
হাজার ৫০০ কোটি টাকা
ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এরপর সঞ্চয়পত্র থেকে
১৫ হাজার ৪০০ কোটি টাকা
ঋণ নেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে।
গত বছরের এ লক্ষ্যমাত্রা ছিল ১৮ হাজার কোটি
টাকা। অন্যান্য খাত
থেকে ৮ হাজার কোটি
টাকা নেবে সরকার।
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এটি দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। দেশের ইতিহাসে বিশাল এ প্রস্তাবিত বাজেটের ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা। প্রস্তাবিত এ বাজেটে অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। এটি মোট জিডিপির (মোট দেশজ উৎপাদন) ৪ দশমিক ৬ শতাংশ। সরকার অভ্যন্তরীণ ঋণ নেবে এক লাখ ৬০ হাজার ৯০০ কোটি টাকা।










