ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় বায়ুর মান বেশ ভালো থাকলেও, ছুটি শেষে কর্মব্যস্ততা ও যানবাহন বাড়ায় জনাকীর্ণ শহরটির বাতাস আবার অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।

আজ বুধবার সকাল ১০টার দিকে ১৬৩ একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেস্ক) স্কোর নিয়ে ঢাকার বায়ুমান ছিল অস্বাস্থ্যকর পর্যায়ে।

এদিকে একই সময়ে ১৬৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমান ছিল ২৪৯। ২২৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং, ১৯৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ১৭৯ স্কোর নিয়ে চতুর্থ থাইল্যান্ডের চিয়াং মাই এবং ১৬৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।