তৃতীয় ধাপের নির্বাচনে নরসিংদীর ২২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ১০টি ইউনিয়নের নয়টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। অন্যটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী। রায়পুরা উপজেলার ১২ ইউনিয়নের পাঁচটিতে নৌকা, অন্য সাতটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন।
সদর উপজেলায় নৌকা প্রতীকে জয়ীরা হলেন- হাজীপুর ইউনিয়নে ইউসুফ খান পিন্টু, করিমপুর ইউনিয়নে মমিনুর রহমান আপেল, নজরপুর ইউনিয়নে সাইফুল ইসলাম স্বপন, মেহেরপাড়া ইউনিয়নে আজহার অমিত প্রান্ত শীরমান্দী ইউনিয়নে গিয়াস উদ্দিন আহমেদ, আমদিয়া ইউনিয়নে আবদুল্লা ইবনে রহিজ মিঠু, কাঠালিয়া ইউনিয়নে এবাদুর রহমান এবাদুল্লাহ এবং পাইকারচর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম ও পাঁচদোনা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। চিনিশপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান তুহিন নির্বাচিত হয়েছেন।
রায়পুরা উপজেলায় নৌকা প্রতীকে জয় পেয়েছেন- অলিপুরা ইউনিয়নের মাসুদ ভূইয়া, আদিয়াবাদ ইউনিয়নের হাজী সেলিম, মুছাপুর ইউনিয়নের হোসেন ভ‚ইয়া, পলাশতলী ইউনিয়নের জাহাঙ্গীর ভূইয়া ও উত্তরবাখরনগর ইউনিয়নের হাবিব উল্লাহ।
স্বতন্ত্র প্রার্থী যারা জয় পেয়েছেন- চান্দেরকান্দি ইউনিয়নের মেজবাহ উদ্দিন খন্দকার মিতুল, ডৌকারচর ইউনিয়নের মাসুদ ফরাজী, মরজাল ইউনিয়নের আতাউর রহমান, রায়পুরা ইউনিয়নের ফারুক হোসেন, মহেশপুর ইউনিয়নের ফরহাদ হোসেন চানমিয়া, মির্জাপুর ইউনিয়নের মঞ্জুর এলাহী ও রাধানগর ইউনিয়নের খোরশেদ আলম তপন।










