ঝিনাইদহে অবৈধভাবে গড়ে উঠা ডেন্টাল কেয়ারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে শহরের বিভিন্ন এলাকার ১০ টি অবৈধ ডেন্টাল কেয়ার বন্ধ করে দেয়া হয়েছে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিথিলা ইসলাম জানান, স্বাস্থ্য দপ্তরের নির্দেশনায় রোববার বিকাল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। সেময় পাগলা কানাই এলাকায় ৩ টি, অগ্নিবীণা সড়কে ৭ টি ও আরাপপুর এলাকার ৩ টি অবৈধ ডেন্টাল ক্লিনিক বন্ধ করে দেয়া হয়।
অভিযানে ডা: মিথিলা ইসলাম ছাড়াও মেডিকেল অফিসার ডা: আসিফ আহমেদ, ডা: ফয়সাল আহমেদ, সেনেটারী ইন্সটেক্টর নারায়ণ চন্দ্র বিশ্বাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।









