চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো চাঁটিগাও বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর খুলশীতে 'ইতিহাস ঐতিহ্য ও অগ্রজের সন্ধানে' সংগঠনের কার্যালয়ে এ উপলক্ষে আলোচন সভা অনুষ্ঠিত হয়।
আজকের চট্টগ্রামের বন্দরকেন্দ্রিক অর্থনীতি, বাণিজ্যিক গুরুত্ব ও আত্মমর্যাদাবোধ—সবকিছুর ঐতিহাসিক ভিত্তি ১৬৬৬ খ্রিস্টাব্দের সেই চাটিগাঁও বিজয়ে। সে ইতিহাস তুলে ধরতে সংগঠনটি গত বছর প্রথমবারের মতো পালিত হয়েছিল চাটিগাঁও বিজয় দিবস। সেই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো দিবসটি পালিত হলো।
অয়োজকরা বলেন, ভুলে যাওয়া ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দিতে ও নিজের শেকড়ের ইতিহাসকে ধারণ করতে আমাদের এ কার্যক্রম সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইতিহাস ও সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান অলিউর রহমান ওলি। আরো আলোচনা করেন বিশিষ্ট আইনজীবী ও ব্যবসায়ী ব্যারিস্টার আবিদ উর রাহমান।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী ও ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা ও বাস্তবতায়নে ছিলেন গবেষক ও সংস্কৃতিকর্মী ইফতিখার হোসাইন রাকিব।










