ফরিদপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি জেলার মূল পয়েন্টে ১০ সেন্টিমিটার কমেছে। বর্তমানে জেলায় বন্যার পানি বিপৎসীমার ৬২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যার কারণে ফরিদপুরের সদর উপজেলার ডিক্রিরচর, নর্থচ্যানেল, চরমাধবদিয়া ও আলিয়াবাদ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাসহ নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এ ছাড়া ফরিদপুরের সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে পানি ঢুকে অনেক গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় নদী ভাঙন শুরু হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ। বিভিন্ন স্থানে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হয়েছে। গৃহপালিত পশুর খাদ্য সংকটও দেখা দিয়েছে।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।









