চট্টগ্রাম আদালতের নতুন ভবনে দুটি মালখানা রয়েছে। ভবনের নিচতলায় মহানগর এবং দ্বিতীয় তলায় জেলা আদালতের মালখানা। জায়গা সংকটে দুটি মালখানার বারান্দা ও আদালত প্রাঙ্গণে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিভিন্ন মামলার আলামত। এসবের মধ্যে রয়েছে জব্দ করা ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইভেট কার, অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশা। এসব গাড়ির বেশির ভাগ যন্ত্রাংশ চুরি হয়েছে। বেশ কিছু গাড়ির শুধু বডি রয়েছে। কোনোটির চাকা, কোনোটির দরজা আবার কোনোটির গ্লাস নেই। আদালত ভবনের পূর্ব দিকে মালখানার পাশে পড়ে রয়েছে মোটরসাইকেল, অটোরিকশা ও রিকশা। মাদকসেবীরা গাড়ির যন্ত্রাংশ খুলে বিক্রি করে দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। ছবিটি গতকাল আদালত প্রাঙ্গণের।