ঘূর্ণিঝড় রেমালের কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ থাকার পর পুনরায় চলাচল শুরু হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে সোমবার (২৭ মে) সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক মাহফুজুর রহমান গণমাধ্যমকে মেট্রোরেল বন্ধ থাকার তথ্য জানান।










