বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করতে যাচ্ছে ওমান সরকার। তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে ১২ ক্যাটারির ভিসা খুলে দেওয়া হচ্ছে। এর মধ্যে ফ্যামিলি ভিসা, জিসিসি রেসিডেন্সদের জন্য ভিজিট ভিসা, সিটিজেন স্পাউস ভিসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক, অ্যাকাউন্টেন্ট, ইনভেস্টর ভিসা, অফিশিয়াল ভিসা এবং বিশেষায়িত কর্মী ভিসা অন্তর্ভুক্ত। খবর টাইমস অব ওমান।
গত বছরের ৩১ অক্টোবর বাংলাদেশী নাগরিকদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে রয়্যাল ওমান পুলিশ। ভিসা নিষেধাজ্ঞা পরপরই ওমানস্থ বাংলাদেশী দূতাবাস জানিয়েছিল এই নিষেধাজ্ঞা সাময়িক।










