গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগ উদ্ভাবিত প্রযুক্তির ওপর কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের সেমিনার কক্ষে এ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণের লক্ষ্য হলো মৃত্তিকার গুণাগুণ উন্নয়নের মাধ্যমে টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করা এবং গবেষণাগারে উদ্ভাবিত আধুনিক প্রযুক্তিগুলোর মাঠপর্যায়ে বাস্তব প্রয়োগে কৃষকদের দক্ষ করে তোলা।