দিনাজপুরের নবাবগঞ্জে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, সচিব ও হিসাব সহকারীদের জন্য স্থানীয় সম্পদ আহরণ এবং বাজেট ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালা শুরু হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে দুই দিনব্যাপী কর্মশালা উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক ও অতিরিক্ত সচিব ডা. আবু শাহীন মো. আসাদুজ্জামান। এতে ১৩৫ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।