রাজধানীতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম ফারহান। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) এই ঘটনা ঘটে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিটি হাসপাতালের সহকারী ব্যবস্থাপক ওসমান গণি।










