ডলার সংকট ও এলসি জটিলতায় স্থবির হয়ে পড়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে গড়ে ওঠা জাহাজ ভাঙা শিল্প। বিশেষ করে জাহাজ আমদানির জন্য এলসি খুলতে না পারায় সংকট আরো প্রকট হয়েছে, যা এখনো কাটেনি। স্ক্র্যাপ জাহাজ আমদানি কমে যাওয়ায় অনেক ইয়ার্ডে বেতন-ভাতা নিয়েও সংকট তৈরি হচ্ছে। জাহাজ আমদানি কমে যাওয়ায় অনেক ইয়ার্ড এখন বন্ধের পথে। একসময় এসব ইয়ার্ডে জাহাজ ভাঙা শ্রমিকদের ব্যস্ততা থাকলেও এখন অনেকটাই ফাঁকা