ডায়াবেটিস সচেতনতা দিবসে ফেনীতে শোভাযাত্রা হয়েছে। গতকাল সকালে শহরের মিজান রোডস্থ ডায়াবেটিক সমিতির কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রা শুরু হয়। ফেনী ডায়াবেটিক সমিতি সচেতনতামূলক এ কর্মসূচি আয়োজন করে। সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের ট্র্যাংক রোড, খেজুর চত্বর, জেল রোড, কলেজ রোড ও মিজান রোড প্রদক্ষিণ করে।