আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম।

এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে, সকাল থেকে দুপুরের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে গণনার কাজ শুরু হয়।

নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক শামীম রেজা জানান, এই নির্বাচনে মোট ভোট পড়েছে ৭৮ দশমিক ৩৩ শতাংশ।

কোন হলে কত শতাংশ ভোট

ড. মুহম্মদ শহীদুল্লাহ হল- ৮০.২৪ শতাংশ, অমর একুশে হল- ৮৩.৩০ শতাংশ, ফজলুল হক মুসলিম হল- ৮১.৪৩ শতাংশ, জগন্নাথ হল ৮২.৪৪ শতাংশ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল- ৮৪.৫৬ শতাংশ। সলিমুল্লাহ মুসলিম হল- ৮৩ শতাংশ, রোকেয়া হল- ৬৫.৫০ শতাংশ, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল- ৬৮.৩৯ শতাংশ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল- ৬৭.০৮ শতাংশ।

স্যার এ এফ রহমান হল- ৮২.৫০ শতাংশ, হাজী মুহম্মদ মুহসীন হল- ৮৩.৩৭ শতাংশ, বিজয় একাত্তর হল- ৮৫.০২ শতাংশ, সূর্যসেন হল- ৮৮ শতাংশ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল- ৭৫ শতাংশ, শেখ মুজিবুর রহমান হল- ৮৭ শতাংশ, কবি জসীম উদ্দীন হল- ৮৬ শতাংশ, কবি সুফিয়া কামাল হল- ৬৪ শতাংশ এবং শামসুন নাহার হল- ৬৩.৬৭ শতাংশ।

কবি জসীমউদদীন হলে মোট ১ হাজার ৩০৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ৬৪টি ভোট, যা ৮২ শতাংশ। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৫৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ২১২টি ভোট, যা প্রায় ৬৯ শতাংশ।

সূর্যসেন হলে মোট ১ হাজার ৫০৯ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ২৭৪টি ভোট, শতাংশে ৮৫। একইভাবে শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০৯ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ৩৫০টি ভোট, যা ৮৫ শতাংশ।

ঢাবি প্রশাসন বলছে, সার্বিকভাবে এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।