রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার ১৫ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ৪ জন ও অন্যান্য মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে । তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ।










