তিনদিন বন্ধ থাকার পর কাল সোমবার থেকে পানির বুথের সেবা চালু করতে যাচ্ছে ঢাকা ওয়াসা। রোববার (২২ মার্চ) ঢাকা ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (২৩ মার্চ) থেকে ওয়াটার এটিএম বুথগুলো পূর্বের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পুনরায় চালু থাকবে এবং গ্রাহকগণ পূর্বের ন্যায় পানি সংগ্রহ করতে পারবেন।
এর আগে ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম বুথে কর্মরত অপারেটরদের ছুটি বিবেচনায় আগামী ২০ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত (মোট ৩ দিন) ঢাকা ওয়াসার আওতাধীন সব ওয়াটার এটিএম বুথের সমস্ত কার্যকলাপ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছিল।










