শিক্ষার মানোন্নয়নের পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। দেশের নব-প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষা কার্যক্রম শুরুর আগে প্রয়োজনীয় শিক্ষা অবকাঠামো নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি তিনি আহ্বান জানান।

গতকাল ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন: চ্যালেঞ্জ ও উত্তরণ’ শীর্ষক নলেজ শেয়ারিং কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের কনফারেন্স রুমে ইউজিসি এ কর্মশালা আয়োজন করে।

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাকৃবির এপিএ ও ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. সাজেদা আক্তার ও কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম রাব্বানি বক্তৃতা করেন।