সকল ধর্মেই জীব, সমাজ বা অন্যের কল্যাণের কথা বলা আছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আমাদের সকলকে নিজ ধর্মসহ অন্য ধর্মের প্রতি আন্তরিক হতে হবে। আমাদের দুর্গা পূজা থেকে শিক্ষা নেয়া দরকার। কারণ সনাতন ধর্মালম্বীদের মতে অসুর শক্তিকে দমন করতে সকল শুভ শক্তি এক হয়েছিলেন। তেমনি আমাদের সমাজের সকল অশুভ শক্তির বিরুদ্ধে এক হয়ে কাজ করতে হবে। যেমন আমরা সকলে এক হয়েছিলাম মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের হটাতে।
আজ শনিবার পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদ প্রঙ্গনে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মলম্বীদের সাথে মতবিনিময় ও উপজেলার ১১৯টি মন্দিরে প্রধানমন্ত্রীর অনুদান, মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে অনুদান এবং জেলা পরিষদের থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ অগ্রযাত্রাকে থামাতে ও প্রশ্নবিদ্ধ করতে কেউ কেউ চেষ্টা করছে। এসবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
এক সময় নাজিরপুরে দেবোত্তর সম্পত্তিসহ হিন্দুদের সম্পদ ও নারীদের সম্ভ্রমের কোন নিরাপত্তা ছিলো না বলে স্মৃতিচারণ করেন মন্ত্রী। তিনি বলেন, আজ তা নিশ্চিত করা হয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার সূখরঞ্জন বেপারীর সভাপতিত্বে এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পিরোজপুর জেলা পরিষদের সদস্য তিমির হালদার তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহ নেওয়াজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এমএ হাকিম হাওলাদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন খান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার পূজা মন্দিরগুলোতে প্রধানমন্ত্রীর অনুদান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে অনুদান, জেলা পরিষদের পক্ষ থেকে ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজের নিজস্ব তহবিল থেকে অনুদান এবং সরকারি অনুদান হিসেবে গম প্রদান করা হয়।
পরে মন্ত্রী উপজেলার ২২টি গৃহহীন পরিবারকে নতুন ঘর প্রদানের জন্য ঘরের চাবি হস্তান্তর করেন। এসময় মন্ত্রী বলেন, এদেশের কোন লোক গৃহহীন থাকবে না। প্রধান মন্ত্রী শেখ হাসিনা সকল গৃহহীনকে সুন্দর গৃহের ব্যবস্থা করছেন।










