সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী
লাবু তালুকদারকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া
এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন
ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় এ দুজনকে গ্রেফতার করা হয়েছে।










