ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, ৭-১২ আগস্ট পর্যন্ত ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রতি ওয়ার্ডে দৈনিক ৬০০ মানুষকে টিকা দেয়া হবে। ৩৩টি ওয়ার্ডে প্রতিদিন মোট ১৯ হাজার ৮০০ ডোজ গণটিকা প্রদানের প্রস্তুতি নেয়া হয়েছে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে টিকাদান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সোমবার রাতে ভার্চুয়ালি আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের পরিচালনায় সভায় প্যানেল মেয়র ও অন্যান্য কাউন্সিলর, সচিব রাজীব সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচকে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান, ডা. তাসমিয়া জান্নাত, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ সংযুক্ত ছিলেন।









