ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ব্যবসায় প্রশাসন অনুষদের দর্শন বিভাগের করিডোরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। দর্শন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক কাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার ড. হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান।
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।










