২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়লাভ করায় নরেন্দ্র মোদি ও ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে (এনডিএ) অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (৫ জুন) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এ শুভেচ্ছা জানান।

মিলার বলেন, গত ছয় সপ্তাহে প্রায় ৬৫০ মিলিয়ন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ নির্বাচন মানব ইতিহাসে গণতন্ত্রের বৃহত্তম অনুশীলনের প্রতিনিধিত্ব করে। আমরা ভারতের ভোটার, নির্বাচন কর্মী, সুশীল সমাজ এবং সাংবাদিকদের তাদের প্রতিশ্রুতি এবং ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করি।

তিনি বলেন, আমরা সমৃদ্ধি এবং উদ্ভাবন প্রচার, জলবায়ু সংকট মোকাবেলা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে ভারত সরকারের সঙ্গে আমাদের অংশীদারত্ব এগিয়ে নেয়ার জন্য উন্মুখ।