সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

রোববার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি আদেশ জারি করে। একই সঙ্গে ব্যাংকটির উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও স্বতন্ত্র পরিচালকদের সমন্বয়ে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন পর্ষদে পরিচালক করা হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোক্তা শেয়ারহোল্ডার মেজর (অব) ডা. মো. রেজাউল হককে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, রূপালী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদ আলম খন্দকার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মো. আনোয়ার হোসেনকে নবগঠিত পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক করা হয়েছে।