প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা পরিষদের উদ্যোগে ২০১৮ সালে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় নরসিংদী জেলার জিপিএ ৫  প্রাপ্ত কৃতী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা দেয়া হয়েছে।

জেলা শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ন, এমপি। অনুষ্ঠানে ১ হাজার ৭৩ জন জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা স্মারক মেডেল ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম, নরসিংদী পৌরমেয়র আলহাজ আমজাদ হোসেন বাচ্চু, জেলা এডিএম রেজুয়ান সিদ্দিকী, নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি আলী হোসেন শিশির ও পরিচালক জাকির হোসেন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. ওবায়দুল কবির মৃধা।