ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঘারিন্দা বাইপাস নামক স্থানে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক, হেলপারসহ ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল এলেঙ্গা ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) জিয়াউল জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপারসহ ৪ জন নিহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে আরও একজন নিহত হয়। এ ঘটনায় আহত হন আরো ২ জন।

তাৎক্ষনিকভাবে দুর্ঘটনায় হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।